স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশ কর্তৃক হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা নাঈম উদ্দিনকে হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি।
দুর্বার আদি বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম রাষ্ট্রীয় বাহিনী আর ব্রিটিশ আমলের কায়দায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়বে না। কিন্তু গতকাল রাতের ঘটনা প্রমাণ করে এই দেশে আমরা কেউ নিরাপদ নই।” নতুন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকার গঠিত হওয়ার এক মাসও হয়নি, অথচ তারা নিরাপত্তা বাহিনীর দাদাগিরি সামলাতে পারছে না। এখনই লাগাম টেনে ধরতে না পারলে আমরা আবারও একটি পুলিশি রাষ্ট্রের দিকেই এগিয়ে যাব।”
বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, “রাস্তা বা পার্কে স্বাধীনভাবে চলাফেরা করা একজন নাগরিকের অধিকার। বিনা কারণে কাউকে হেনস্তা করা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। নতুন সরকারের সময়েও কেন পুলিশের এমন আচরণ থামানো যাচ্ছে না? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি মব হয়ে ওঠে, তবে তা ঠেকানোর দায়িত্ব কার?”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “পুলিশ সংস্কার কমিশন কী করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিসি মাসুদ নিজেকে প্রভাবশালী ভাবছেন, যিনি আগেও আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুলিশের কাজে বাধা দেওয়া যাবে না; এর মানে কি পুলিশ যা ইচ্ছা তা-ই করবে? নাগরিকদের ওপর ‘মোরাল পুলিশিং’ করার অধিকার পুলিশের নেই।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে