স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষক মারা গেছেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার পরই করিডোরে সহকর্মীদের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। তখন সহকর্মীরা দ্রুত তাকে স্ট্রেচারে করে নিচে নামিয়ে আনেন। পরে জরুরি ভিত্তিতে প্রায় ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, অচেতন হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাওন হোসেন বলেন, ‘সকাল ৯টায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৯টা ৪ মিনিটে ইমার্জেন্সি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয়।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে