দৌলতদিয়ায় বাসডুবিচিপস কিনতে নেমে বেঁচে যান বাবা-মেয়ে, মারা গেছেন মা-ছেলেরাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বড় মেয়ে নওয়ারা আক্তারের আবদারে চিপস কিনতে তাকে নিয়ে বাস নেমে গিয়েছিলেন চিকিৎসক মো. নুরুজ্জামান। এর কয়েক মিনিট পড়েই সৌহার্দ্য পরিবহনের বাসটি ঘাট পেরিয়ে পদ্মা নদীতে পড়ে। চিপস কেনা তাঁর ও চার বছরের মেয়ের জীবনে আশীর্বাদ হয়ে এলেও, বাস ডুবি কেড়ে নিয়েছে পরিবারের বাকি সদস্যদের।
ভারতে বাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু, আহত ২০ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঈদ ছুটিতে ‘মরণফাঁদ’ সড়ক, ১০ দিনেই গেল ২১৬ প্রাণঈদুল ফিতরের ছুটিতে সড়ক-মহাসড়ক যেন হয়ে উঠেছে ‘মরণফাঁদ’। গত ১০ দিনে সারা দেশে ২০১টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ২১৬ জন নিহত ও অন্তত ৪২১ ব্যক্তি আহত হয়েছেন।
ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা নিরুৎসাহিত করা প্রয়োজনবলা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামে ফিরে যাওয়াটা আমাদের সমাজে এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের বড় শহরগুলোয়ও যারা কাজের তাগিদে বসবাস করেন, ঈদ এলেই তারা রওনা হন গ্রামের বাড়ির পথে। মূলত উদ্দেশ্য থাকে প্রিয়জন, নিকটাত্মীয় এবং গ্রামের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।
দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য চলছে: গোলাম পরওয়ারদেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি দেশের যোগাযোগ খাতে সার্বিক অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং ভোগান্তি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহতনাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের পাশের খাদে পড়ে ছিল পিকআপ ভ্যান, ভেতরে ৪ লাশহবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদে পড়া একটি পিকআপ ভ্যান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে আন্দিউড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ফেনীতে ‘তুচ্ছ ঘটনায়’ সড়কের ওপর চালকদের জটলা, বাসের ধাক্কায় নিহত ৩ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
রাজপথের তামাশা, কার পকেটে কার টাকাপুরো ঢাকা শহর ফাঁকা করে বাড়ি যাচ্ছে মানুষ। সেই দলে আমিও আছি। আসলে কত মানুষ বাড়ি যাচ্ছে এবার?
অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মোজাহিদসড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার গাড়িটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাক। এতে এমপির গাড়িটির রীতিমতো বিধ্বস্ত হয়।
খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহতরাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জে সড়কে গেল ৫ প্রাণকিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে চারটি দুর্ঘটনা ঘটে।