স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাসের মধ্যেই আবার অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। এতে ৩৫টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড হয়। এতে রোহিঙ্গাদের আশ্রয়ণের ৪৪৮টি ও স্থানীয় বাসিন্দাদের ১৬টি ঘর পুড়ে যায়।
গত রাতের ঘটনায় সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। তাই পৌঁছাতে কিছুটা সময় লাগে। অনেক চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ভোর ৫টার দিকে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয় বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ৩৫টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা জানান, কিছুদিন পরপরই শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবার ক্যাম্প-৫-এ ভয়াবহ আগুনে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে