স্ট্রিম সংবাদদাতা

ভোলার একটি আবাসিক হোটেল থেকে এক যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কে জাহান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আমির হোসেন তালুকদার (৩৬) ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি একই এলাকার হাসপাতাল রোডে।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের কে জাহান মার্কেটে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষটি ভাড়া নেন আমির হোসেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে আমিরের কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১১টার দিকে পুলিশকে জানায় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ পায়।
তারা আরও জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, কী কারণে এই মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে