স্ট্রিম সংবাদদাতা

ফেনীর দাগনভূঞায় সুমিত দাস (২৯) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞার দক্ষিণ করিমপুর এলাকায় পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সুমিত দাস। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
সোমবার রাত ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহের মাথা, মুখ ও বুকে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সুমিত দাস ফাজিলের ঘাট এলাকার জেলেবাড়ির বাসিন্দা। তিনি মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের কার্তিক দাস ও রিনা রানী দাসের ছেলে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল আমিন নোমান জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে