স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসাইন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তওফিক রহমান মহিন বলেন, ‘এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের সময় এক আপু পানিতে তলিয়ে যায়। কয়েক মিনিট ধরে তিনি পানির নিচে ছিলেন, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। প্রশাসন এমন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন, যাঁরা নিজেরাই সাঁতার জানেন না—এটা দুঃখজনক। উপস্থিত অনেকেই শুধু তাকিয়ে ছিল। আমি জিমের সামনের মাঠে ছিলাম; খবর পেয়ে দৌড়ে গিয়ে নিচে নেমে মেয়েটিকে তুলি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাবি মেডিকেল সেন্টারে অক্সিজেনও ছিল না। এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’
মো. রায়হান আলী নামের অন্য এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অনিয়মিত নিয়োগের কারণে আজ ঝরে গেল এক তরুণীর প্রাণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি থাকা জরুরি।’
রামেক হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বলেন, ‘শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে