স্ট্রিম সংবাদদাতা

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে