স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিল এক যুবক। সাঁতার না জানায় পরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহ আলী থানাধীন উত্তর নবাবেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানিতে ডুবে মৃত যুবকের নাম সাইয়াফ (১৮)। এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রাত দেড়টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কেরোসিন ছিটিয়ে আগুন দেয় তিন যুবক। মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণও করছিলেন তারা। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা ধাওয়া দিয়ে রুদ্রকে হাতেনাতে আটক করে। এ সময় সাইয়াফ তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। এদিকে, সাঁতার না জানায় নদীতে ডুবে যায় সাইয়াফ। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাশকতামূলক এই ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতকারীকে আটকে অভিযান চলছে। আর আটক রুদ্রর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে