স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত নারী কর্মীদের জন্য মাত্র ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটির বিধান রেখে প্রণীত নীতিমালা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি নীতিমালার কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করে।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট চার বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫’-এর কয়েকটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন। তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরি আইন অনুযায়ী একজন স্থায়ী নারী কর্মী ১৮০ দিন বা ৬ মাস মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। অথচ আউটসোর্সিংয়ের মতো একটি অস্থায়ী প্রক্রিয়ায় নিয়োজিত কর্মীদের জন্য এই ছুটি কমিয়ে মাত্র ৪৫ দিন করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
রিট আবেদনে বলা হয়, নীতিমালার ৫ (খ) (২) ধারায় ৪ মাস মেয়াদি প্রসূতি ছুটির পরিবর্তে আউটসোর্সিং কর্মীর জন্য মাত্র ৪৫ দিনের ছুটির বিধান রাখা হয়েছে। পাশাপাশি, ৫ (ঙ) (৪) এবং ১১ (২) ধারায় তৃতীয় পক্ষ বা কোম্পানির মাধ্যমে কর্মী নিয়োগের বিধান রাখা হয়েছে এবং বর্তমানে কর্মরত কর্মীদের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই, যা তাঁদের অধিকারকে ক্ষুণ্ন করছে।
শুনানি শেষে আদালত ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫’-এর ওই তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে