স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ ভ্যান খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন–রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এছাড়া বিনয় চাকমা নামে একজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গাছ নিয়ে পিকআপ ভ্যানটি ঢালু রাস্তা বেয়ে উপরে উঠছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে