স্ট্রিম প্রতিবেদক

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা এবং এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯ জেলার ১২০টি উপজেলা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবে। মন্ত্রী এই উদ্যোগকে দেশের একটি ‘মাস্টারমাইন্ড প্রকল্প’ হিসেবে অভিহিত করেন।
সংসদে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা নদীর পানি ব্যবস্থাপনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে।’
প্রকল্পের বহুমুখী সুবিধার কথা উল্লেখ করে শহিদউদ্দিন চৌধুরী এ্যানী জানান, এই ব্যারেজ থেকে প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ব্যারেজের ওপর দিয়ে সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্যাস পাইপলাইন স্থাপনের সুযোগ তৈরি হবে। এছাড়া কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ব্যারেজকে কেন্দ্র করে ৩ হাজার ৪৫০ একর এলাকায় সাতটি আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এই প্রকল্প থেকে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থনৈতিক সুফল পাওয়া যাবে।
সম্পূরক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফারাক্কা ব্যারেজের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা ও এর শাখা নদীগুলোতে পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। এর ফলে গড়াই, মধুমতী, মাথাভাঙ্গা ও বড়াল নদী এখন মৃতপ্রায়। পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে এসব নদীতে প্রবাহ সচল রাখা সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সংযোগ সড়ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে সংসদকে আশ্বস্ত করেন মন্ত্রী।

গ্রাহকের হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া সিম রিপ্লেসমেন্টের (প্রতিস্থাপন) ক্ষেত্রে পুনরায় কর আরোপকে ‘দ্বৈত কর’ হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে দেশের টেলিকম অপারেটরগুলোর পক্ষ থেকে রবি আজিয়াটার সিইও জিহাদ সাতারা।
১৬ মিনিট আগে
যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন শহরের কাজীপাড়ার বাসিন্দা শরিফুল আলম।
২৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত সেমিনারে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মনির ও আসাদুজ্জামান ফুয়াদ। তবে তাদের অংশগ্রহণের প্রতিবাদে সোমবার (৬ এপ্রিল) ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
৪১ মিনিট আগে
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে এখন উৎসবের আমেজ। একসময় গ্রামীণ মেলা আর হালখাতার উৎসবে সীমাবদ্ধ থাকলেও সময়ের বিবর্তনে বৈশাখী রঙে লেগেছে আধুনিকতা ও বাণিজ্যিকীকরণের ছোঁয়া।
২ ঘণ্টা আগে