১৩ দিন পর সংসদ অধিবেশন শুরু, নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা ডেপুটি স্পিকারেরটানা ১৩ দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে তিনি পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দেন।
সংসদ ভবনের সামনে বিক্ষোভে সংবিধান সংস্কার পরিষদ গঠন দাবিজুলাই সনদের সংস্কার প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ফের শুরুর দিন রোববার (২৯ মার্চ) এই আয়োজন করে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধনের ডাকঈদের ছুটি ও সাপ্তাহিক বিরতি শেষে রোববার (২৯ মার্চ) ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই দিনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন।
সংসদে প্রধানমন্ত্রীর চুপ থাকা গুড প্র্যাকটিস নয়: জামায়াতজাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সংসদ নেতা কিছুই বলছেন না অভিযোগ করে জামায়াতে ইসলাম বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বদলে ‘অন্য একজন’ কথা বলছেন।
সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে একাধিক বিষয়ে জামায়াতের আপত্তিসাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠক শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মোজাহিদসড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার গাড়িটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাক। এতে এমপির গাড়িটির রীতিমতো বিধ্বস্ত হয়।
প্রথম অধিবেশনে গণভোটের প্রশ্নে জামায়াতে আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীপ্রথম অধিবেশনে গণভোটের প্রশ্নে জামায়াতে আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত প্রতিপক্ষ হলে কী হয়, মাঠে হারে হারে টের পেয়েছি: এমপি মনিরুলজামায়াতে ইসলামের সঙ্গে এবারের নির্বাচনের লড়াই জিতলেও তা অনেক কঠিন ছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
সংসদ ভবনের সামনেও মূত্রত্যাগ, কী বলছে কর্তৃপক্ষ?জাতীয় সংসদ ভবনের আশপাশে বলিউড সিনেমা ‘পিকে’-এর পোস্টারে আমির খানের দাঁড়ানোর ভঙ্গিতে প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন পথচারী। কাক যেভাবে খাবার বা সাবান লুকিয়ে মনে করে কেউ তাকে দেখছে না, তেমনি এক শ্রেণির ‘কাক মানুষ’ রাস্তার যেখানে-সেখানে মূত্র বিসর্জন চালিয়ে যাচ্ছেন।
সংসদ অধিবেশনপর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশপূর্বঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই কমিটি অধ্যাদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে।
আ.লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে: প্রতিমন্ত্রীবিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
সংবিধান সংস্কার পরিষদঅস্তিত্ব নিয়ে আইনি প্রশ্ন বিএনপির, সমালোচনায় বিরোধীরাক্ষমতাসীন বিএনপির সদস্যরা এই পরিষদের আইনি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিরোধী দলের সদস্যরা বিষয়টি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন।