স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি বেসরকারি ব্যাংক ইউসিবি’র সাপোর্ট স্টাফ ছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কাসেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের প্রয়াত আবুল কালাম আজাদের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
কাসেমের সহকর্মী ইফতেখার হোসেন জানান, ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ ছিলেন কাসেম। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে বাড্ডা লিংক রোডে রাইদা ও ভিক্টর নামে দুটি পরিবহনের বাসের মধ্যে চাপা পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ঘটনায় বাস দুটি জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে