স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্ট্রিমের কাছে এসব অভিযোগ করেছেন জাপার মহাসচিব শামীম পাটোয়ারি। তবে আহত ও আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শামীম পাটোয়ারি স্ট্রিমকে বলেন, জাতীয় পার্টির জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ বাহিনী দিয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
জাপা নেতাদের অভিযোগ, আজ বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনডে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের কর্মী সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। কর্মীদের বসার চেয়ারও ভেঙে ফেলা হয়েছে।
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট জোনের পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।
তবে রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ সংশ্লিষ্ট জোনের দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকতাকে ফোন করে ও মেসেজ পাঠিয়েও অভিযোগ প্রসঙ্গে কোনো উত্তর বা সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৩ মিনিট আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১২ ঘণ্টা আগে