স্ট্রিম সংবাদদাতা

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুর জেলা থেকে তাঁকে আটক করা হয়। পরে মানিকগঞ্জের ঘিওর থানায় করা মামলায় আদালতের মাধ্যমে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৪ নভেম্বরের ওই ঘটনার সময় আবুল সরকার ধর্ম অবমাননা করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ মামলা করেন।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন জানান, মাদারীপুর থেকে আটকের পর আবুল সরকারকে বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তাঁর শাস্তি দাবিতে গতকাল মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধনও হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কহিনুর ইসলাম বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে