স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান বলেন, বোরো ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙানো বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে রাহেলা বেগম (৫০) ও তার এক বছর বয়সের নাতি সাইফান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহেলার। তাদের উদ্ধার করতে গিয়ে সেখানে বিদ্যুতায়িত হয়ে প্রাণ যায় প্রতিবেশী ইরান সিকদারেরও (৫৫)।
এ ঘটনায় গুরুতর আহত শিশু সাইফানকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাহেলা বেগম তেতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী, সাইফান রাহেলা বেগমের ছেলে সজিব সিকদারের ছেলে। আর ইরান একই গ্রামের হানিফ সিকদারের ছেলে।
বর্তমানে মৃতদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে