বিদ্যুৎ ও জ্বালানি সংকট ক্যাবের ১৩ দফা ও জনপ্রত্যাশাবাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গত তিন দশকে এক গভীর কাঠামোগত সংকটে উপনীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা, উচ্চ ব্যয়, ভর্তুকি বৃদ্ধি এবং বারবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি এই সমগ্র পরিস্থিতি দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রায় গুরুতর প্রভাব ফেলছে।
গোলটেবিলে বক্তারাবাণিজ্যিকীকরণ নয়, সেবায় রূপান্তর করতে হবে বিদ্যুৎ-জ্বালানি খাতকেদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিকীকরণের বৃত্ত থেকে বের করে জনসেবামুখী কাঠামোয় ফিরিয়ে আনা, আমদানিনির্ভরতা কমানো এবং সাশ্রয়ী ও জবাবদিহিমূলক নীতি প্রণয়নের দাবি উঠেছে। আর বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাকে কেবল উৎপাদন ক্ষমতার প্রশ্ন হিসেবে না দেখে ভোক্তার অধিকার, ন্যায্যমূল্য ও সুশাসনের প্রশ্ন হিসেবে
বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ: নিজের দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
হরমুজে অচলাবস্থা, চাপে বাংলাদেশের শিল্পখাতহরমুজে অচলাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ও শিল্পখাত বড় ধরনের চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফার্নেস অয়েলের দাম কমল লিটারে ১৫ টাকা ৯০ পয়সাভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দর ৭০ টাকা ১০ পয়সা কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল-আশুগঞ্জে উন্নয়নের হাতছানি, বড় চ্যালেঞ্জ ‘গ্রাম্য দাঙ্গা’ নিয়ন্ত্রণদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানা, নৌবন্দর আর ধানের বিশাল মোকাম নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন। অপার সম্ভাবনা থাকলেও এ অঞ্চলের ভোটারদের দীর্ঘদিনের অভিযোগ—কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত এই জনপদ।
চোর ঠেকাতে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গেল প্রাণমাছ চুরি ঠেকাতে ঘেরের পাড়জুড়ে বিদ্যুতের লাইন টেনেছিলেন সাতক্ষীরা সদরের তেঁতুলতলা গ্রামে মনিরুল ইসলাম (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের পাড়ে টমেটো তুলতে গিয়ে পা পিছলে সেই তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ব্যয়বহুল চুক্তির ফাঁদে বিদ্যুৎ উৎপাদন: নজিরবিহীন অনিয়মের চিত্র তুলে ধরল জাতীয় কমিটিদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল চুক্তির ফাঁদে আটকা পড়েছে। এর জন্য বিগত সরকারের নীতি ও সিদ্ধান্তই দায়ী। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’-এর অধীনে সম্পাদিত চুক্তি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি এ তথ্য জানিয়েছে।
শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে গেছে: ফরহাদ মজহারবর্তমান শাসনব্যবস্থায় দুর্নীতিই নীতি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, দেশে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে এবং হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছিল গণসার্বভৌমত্বের ভিত্তিতে ফ্যাসিস্ট আইন বাতিল করতে। কিন্তু বর্তমান সরক
ইঁদুর মারতে টানা তারে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতির মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীরওগোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পিজিসিবি প্রকল্পে ব্যয় বাড়ছে ৩৩৫ কোটি টাকাপাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি)– এর ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন’ প্রকল্পের মেয়াদ প্রায় ৩ বছর বাড়ানোর তোড়জোড় চলছে। একইসঙ্গে ৩৩৫ কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের সংশোধনী প্রস্তাব আনা হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ গবেষণায় আলাদা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধান উপদেষ্টারপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬-২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।