স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ ও জনতা মিলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন। এতে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটির একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে লক্ষ্য করে বলছে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’
প্রত্যক্ষদর্শীরা স্ট্রিমকে জানান, গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ১৭ বছর বয়সী কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ৬ থেকে ৭ জনের একটি দল। তারা রেদোয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সাধারণ মানুষ জড়ো হয় এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুলকে (১৯) আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
ওয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘প্রায় কাছাকাছি বয়সী একদল যুবক মারামারি করছিল। তারা কিশোর গ্যাং নন, উভয় পক্ষই নিজেদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। যে ছেলেটি খুব বেশি আঘাতের শিকার তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত চলছে।’
ফয়সাল আহমেদ আরো জানান, পূর্বশত্রুতার জেরে আক্রমণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আর এ ঘটনায় নীরব না থেকে এলাকাবাসী এগিয়ে আসাটাও গুরুত্বপুর্ণ।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) পাশে সোহাগ নামে এক ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে প্রকাশ্যে ও নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই, ওয়ারীর হাটখোলা রোডে আরও একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটছিল। তবে সচেতন সাধারণ মানুষ এবং দায়িত্বশীল এক পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ভেস্তে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতিরোধই পারে সমাজে নিরাপত্তা এবং সচেতনতা ফিরিয়ে আনতে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে