স্ট্রিম প্রতিবেদক

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরির পর লতিফ সিদ্দিকীকে আটক করে পুলিশ।
এই ব্যাপারে শাহবাগ থানার ওসি স্ট্রিমকে বলেন, ‘খুব সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবিতে নেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান , আজ সকালে ডিআরইউতে শফিকুল কবির মিলনায়তনে মঞ্চ ৭১-এর ওই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকীকে অনুষ্ঠান স্থলে প্রবেশে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ এসে লতিফ সিদ্দিকীকে আটক করে নিয়ে যায়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে