মনোরেল: ট্রাফিক সমস্যার সমাধান নাকি নতুন ঝুঁকি!ঢাকা ও আশেপাশের জেলায় মনোরেল চালুর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। চট্টগ্রামে ইতোমধ্যে মনোরেল প্রকল্পের কাজ শুরু হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। মনোরেল কি সত্যিই বাংলাদেশের ট্রাফিক সমস্যার সমাধান হতে পারে, নাকি এতে আছে নতুন চ্যালেঞ্জ? বিস্তারিত স্ট্রিম এক্সপ্লেইনারে।
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ পেলেন আব্দুর রহমান সানীঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।
ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মু এন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনের এ বিক্ষোভ অংশ নেন প্রায় শতাধিক শ্রমিক।
পাঁচ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহারপর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও ড. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
ঘিঞ্জি এলাকায় মনোরেল, আলাদা বাস নারীদের জন্যঢাকার ঘিঞ্জি এলাকা দিয়ে মনোরেল চালু করার বিষয়ে ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে রিকশা, অটোরিকশাসহ ছোট ছোট পরিবহনের ওপর মানুষের নির্ভরশীলতা কমে আসবে। সোমবার (২ মার্চ) বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক স্ট্রিমকে এই তথ্য দেন।
ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি, তবুও কাটল না অস্বস্তিমাঝ ফাল্গুনে এসে রাজধানীবাসী দেখল মৌসুমের প্রথম বৃষ্টি। সোমবার (২ মার্চ) বেলা ৩টার পরপর নামে বৃষ্টি। কয়েক মিনিট স্থায়ী ছিল। ধুলোয় ধূসর নগরীর গাছপালা এই বৃষ্টিতে কিছুটা সতেজ হলেও, বাসিন্দাদের জন্য অস্বস্তি রয়েই গেছে।
স্ট্রিমে খবর প্রকাশের পর দোহারে ১০ মৃৎশিল্পী পরিবার পেল আর্থিক সহযোগিতাঢাকার দোহারে মৃৎশিল্পে জড়িত ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিটি পরিবারের হাতে ৫ হাজার টাকার করে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম।
বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকাবিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ১৫৮ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৫৪। বায়ুদূষণ, শব্দদূষণ, বর্জ্য ব্যবস্থাপনার সংকট এবং যানজট—সব মিলিয়ে ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যারাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজারে শাহরিয়ার শারমিন বিন্তী (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
রঙে রঙিন বসন্তসাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
‘কিডাল্ট’ প্রজন্ম কী, তারা এত খেলনা পছন্দ করে কেনআজকাল খেলনার দোকানে শুধু ছোট ছেলে-মেয়েদেরই দেখা যায় না, সেখানে পঁচিশ, ত্রিশ এমনকি এর চেয়ে বেশি বয়সীদেরও দেখা মিলছে। এখন তাদেরও দেখা যায় হাসিমুখে বিভিন্ন খেলনা নেড়ে-চেড়ে দেখছেন বা কিনছেন। কোনো শিশুর জন্য নয়, বরং তারা খেলনাটি কিনছেন নিজের জন্যই!
ঢাকার আসনে বিজয়ীদের ব্যবধান কতঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। আর একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।