স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় তীব্র শীতের মধ্যে এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশান থানার নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী নামের মাদ্রাসার সামনে ওই নারীকে হেনস্তা করা হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে উল্লাস করছেন কয়েকজন। এক পর্যায়ে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে পড়েন।
মারকাজুত তা’লীম আল ইসলামী মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সকালে মাদ্রাসা ভবনে চুরি করতে এসে ধরা পড়েন ওই নারী। পরে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গুলশান থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান স্ট্রিমকে বলেন, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ আমরা পাইনি। তবে শনিবার সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর ভিডিও দেখে মারকাযুত তা’লীম মাদ্রাসার পাঁচ শিক্ষক-শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছি।
তিনি বলেন, হেফজতে থাকা ব্যক্তিরা জানিয়েছেন– নদ্দার মোড়েলবাড়ি মাদ্রাসার তিনতলায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই নারী। এমন সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন– ‘আমাকে ধরবেন না। আমি নাপাক।’ পরে চুরি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওই নারীর গায়ে পানি ঢেলে দেন বলে হেফাজতে থাকা ব্যক্তিরা স্বীকার করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে