স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় থেমে থাকা একটি লেগুনাকে বাসের ধাক্কায় দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন—আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজীরবাগ ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত আজিজুল ইসলাম সতীশ সরকার রোডের বাসিন্দা মো. আব্দুস সালাম মৃধার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
নিহত অপর যাত্রী সাইফুলের বাসা গেন্ডারিয়ার ডিআইটি মসজিদ এলাকায়। তিনি মতিঝিলের একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন। তাঁর বাবার নাম লোকমান খন্দকার। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। সাইফুল তিন মেয়ের জনক ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনার পর সকাল সাড়ে ১০টার দিকে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, যাত্রী নামানোর জন্য লেগুনাটি থেমে ছিল। এসময় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত বাসচালক স্বাধীনকে (২৮) গ্রেপ্তার এবং বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনরা সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থলে থাকা গ্যারেজ মালিক মোহাম্মদ খোকন জানান, তিনি নিজ হাতে আহতদের লেগুনা থেকে বের করেছেন। আহতদের মোবাইল ফোনে আসা কলের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে তিনি স্বজনদের খবর দেন। ভুক্তভোগীদের অধিকাংশই মতিঝিলে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন বলেন, ময়নাতদন্তের পর মরদেহগুলো পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে