স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে বাসগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে আটকের পরে বাসগুলো কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় রাখা হয়।
এর আগে গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে সাভার থানা স্ট্যান্ডে বাসের সহকারীর (হেল্পার) বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ তোলা হয়।
জাবি লোকপ্রশাসন বিভাগের ৫০তম আবর্তনের ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, ‘আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে আসার পথে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে বলছে কোথায় যাব, আমি জাহাঙ্গীরনগর বলার পর উনি শুনছে জিরানি যাব। আমি গাড়িতে ওঠার পরে আবার জিজ্ঞেস করছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার সাথে সাথে আমাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিছে, ততক্ষণে ড্রাইভার বাস ছেড়ে দিছে। আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছি এবং পায়ে অনেক ব্যথা পেয়েছি। এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে!’
এ ঘটনার পর তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার এক্স-রে করানোর জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘এটি একটি অমানবিক ঘটনা। ইতিমধ্যে বাসের মালিকপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে। আজ বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জেনেছি। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে