হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২৩: ২৭
হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এই দুই দেশের ভেটোর ফলে উত্থাপিত খসড়া প্রস্তাব ব্যর্থ হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

Ad 300x250

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও চীন বিপক্ষে ভোট দিয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করে এবং পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাব পাস হলেও চলমান যুদ্ধে এর খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কারণ রাশিয়া ও চীনের ভেটো এড়াতে দফায় দফায় সংশোধনী আনায় মূল প্রস্তাবটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল।

বাহরাইনের উত্থাপিত এই প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সামরিক পদক্ষেপসহ ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়া, চীন ও ফ্রান্স শক্তি প্রয়োগের এই ভাষায় আপত্তি জানালে তা পরিবর্তন করে শুধু ‘প্রয়োজনীয় আত্মরক্ষামূলক ব্যবস্থা’ যুক্ত করা হয়।

ভেটো এড়ানোর জন্য প্রস্তাবে সামরিক পদক্ষেপের নির্দেশের বদলে কেবল বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় দেশগুলোকে সমন্বিত ও আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার ‘জোরালো আহ্বান’ জানানো হয়। প্রস্তাবে ইরানকে অবিলম্বে বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বাধা দেওয়া বন্ধ করারও দাবি জানানো হয়েছিল।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad