স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর লালবাগ থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এন এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কেবল ঢাকাতেই অন্তত ৬টি মামলার তথ্য রয়েছে। ঢাকার বাইরে তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও খোঁজখবর নেওয়া হচ্ছে। বর্তমানে লালবাগ থানার মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ জোন তদন্ত করছে। তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শিরীন শারমিন চৌধুরীকে সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
এর আগে, রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন রংপুর-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য।
২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এর আগে স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়েছিল। এরপর থেকে টানা চার মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর ৩০ জানুয়ারি তিনি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন।

জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও পরিস্থিতি সংকটজনক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত ক্রয়ের প্রবণতার কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হচ্ছে।
১ মিনিট আগে
ভোলা পৌর জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
৪৪ মিনিট আগে
টিকাজনিত যে সংকট হয়েছে, তা মূলত আগের সরকারের আমলে ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, আগামী ৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেওয়া হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে (২১ মে’র মধ্যে) সব শিশুকে টিকার আওতায় আনা সরকারের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
১ ঘণ্টা আগে