সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, আটক ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০: ২৯
সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, আটক ২। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেলের সংকটে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কে ফায়ার সার্ভিসসংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

Ad 300x250

পাম্পের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে মজুত ফুরিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দিতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে একদল যুবক অতর্কিত হামলা চালায়। অফিস কক্ষসহ ফিলিং স্টেশনের দরজা জানালা ভাঙচুর করে। এ বিষয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

চরজব্বার থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad