বাণিজ্যমন্ত্রীর বাজার পরিদর্শন, তেল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরবরাহ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, চাহিদার তুলনায় ভোজ্যতেলের সরবরাহ বর্তমানে কিছুটা কম। বিশেষ করে ৫ লিটারের বোতলজাত তেলের সংকট প্রকট হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও বাজারে কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তাঁরা।

Ad 300x250

এ সময় সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সাধারণ ক্রেতারা জানান, তেল কম পাওয়া গেলেও বোতলজাত সয়াবিন তেলের দাম এখনো বাড়েনি।

খুচরা বিক্রেতারা ডিলারদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কিছু কোম্পানির ডিলাররা তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে তাঁদের বাধ্য করছেন। ফলে বাজার ব্যবস্থাপনায় চাপ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে কথা বলছি। আশা করছি, সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে।’

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad