স্ট্রিম প্রতিবেদক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি, তাই মোটামুটি আত্মবিশ্বাসীও। তবে, এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগে হার ছিল ১১ থেকে ১৪, এখন ৮ শতাংশের কাছাকাছি। যদি ৪ শতাংশে নামাতে পারতাম, তাহলে সবাই খুশি হতো।
তিনি বলেন, আমাদের বেসটাই খারাপ ছিল। নামিয়ে আনা কঠিন ছিল, তবুও পেরেছি। এখন চ্যালেঞ্জ হলো ফুড ও নন-ফুড— দুটোই আরও কমানো। নন-ফুডের মধ্যে বাসভাড়া, জ্বালানি, বিদ্যুৎ— এসব বিষয় আছে, যেগুলো নিয়ন্ত্রণ কঠিন।
আমেরিকার নতুন শুল্ক নিয়ে প্রশ্নে তিনি বলেন, শুল্ক কার্যকর হয়েছে, কিন্তু যে সিলিং দেওয়া হয়েছে, সেটা কোনো প্রভাব ফেলবে না। আমরা ইতিমধ্যে সার্বিকভাবে চার বিলিয়ন ডলার পরিশোধ করেছি।
নতুন পে-স্কেল প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সেটা পরে দেখব। যাওয়ার আগে একসময় বলব।
নির্বাচনের জন্য ৪২০ কোটি টাকা ব্যয়ে বডি ক্যামেরা কেনা হচ্ছে—এটা কি অপচয় নয়, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সেটা পরে বুঝতে পারবেন।
বিশ্বব্যাংক বলেছে, দারিদ্র্যের হার বেড়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। তারা কীভাবে দারিদ্র্য মাপে, আমি জানি। পাঁচ হাজার লোককে ফোন করে ইন্টারভিউ নিয়ে সিদ্ধান্ত দিলে সেটা খুব নির্ভরযোগ্য হয় না। অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু ‘এত শতাংশ বেড়ে গেছে’—এভাবে বলা কঠিন।
অর্থ উপদেষ্টা বলেন, অমর্ত্য সেন একবার বলেছিলেন— খুব কঠিন করে দারিদ্র্য মাপতে হবে না। দরিদ্র মানুষকে দেখলেই চিনতে পারবেন—তার চেহারা, আচরণেই সেটা বোঝা যায়।
বাংলাদেশ সরকার ২.২ বিলিয়ন ডলার খরচ করে চীন থেকে ২০টি যুদ্ধজাহাজ কিনছে— সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সাংবাদিকদের প্রশ্নে তিনি যোগ করেন, জানলেই কি সবকিছু বলে দিতে হবে?
‘আমাদের কেন যুদ্ধজাহাজের দরকার হচ্ছে?’— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ওটা তাদের বিষয়। তারা মূল্যায়ন করে করছে, আমরা তার মধ্যে নেই। আমি অর্থের সংস্থানের…। এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না, যোগ করেন তিনি।
ওয়াশিংটন সফরে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আইএমএফের পাইপলাইনে আরও কিছু অর্থ আছে। এছাড়া এডিবি, এআইডিবি, বিশ্বব্যাংক— এগুলোও রয়েছে। মোটামুটি চলমান যেগুলোতে কমিটমেন্ট আছে, তার মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর হবে বিশ্বব্যাংকের সঙ্গে। বাকিগুলো আমাদের নিয়মিত ফলোআপের অংশ। এবারে কোনো নতুন আলোচনার বিষয় নেই।
তিনি বলেন, ভবিষ্যতে আমাদের কী পরিকল্পনা আছে— এবার তা খুব খোলাখুলিভাবে আলোচনা হবে না। নতুন সরকার আসার পর বড় সিদ্ধান্ত নেবে, আমাদের অবস্থান সেটাই।

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় সোমবার সকালে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
১৯ মিনিট আগে
দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১২ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৭ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে