বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশে ‘মব কালচার’ শেষ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না।’
আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে: সালাহউদ্দিনজাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।’
ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
মালিক নন, বিবেকের চাকরি করবেন, সাংবাদিকদের সালাহউদ্দিনবিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করেন। তা যেন বিবেকের চাকরি করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানই সাংবাদিকতার মূল আদর্শ।
কক্সবাজার-১ আসনভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিননিজেদের বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের পক্ষের শক্তি যারা ছিল, তারা সেখানে পালিয়ে গেছে। বিদেশিদের গোলামি করে আরেকটি শক্তি বিভ্রান্তিমূলক রাজনীতি করছে।
ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা হবেই: সালাহউদ্দিন আহমদনির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্তের সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি।’
আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন: ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে’কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবার জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে।’
নির্বাচনী হলফনামাসালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ, নগদ আছে ১ কোটি ৩৫ লাখ টাকাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা।
খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: সালাহউদ্দিনবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কত মানুষ জানাজায় শরিক হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে এটি ইতিহাস হয়ে থাকবে।
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থীপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাই দলের প্রার্থী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দেশবাসী অপেক্ষমাণ: সালাহউদ্দিন আহমেদবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দীর্ঘ ১৭/১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে… আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমান, তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য।’
তারেক রহমানের ফেরার রোডম্যাপ জানিয়ে জনদুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ বিএনপিরদীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশের ফেরা নিয়ে বিএনপির প্রস্তুতি ও ফেরার রোডম্যাপ জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে তার প্রত্যার্বতনে রাজধানীজুড়ে যে জনদুর্ভোগের সৃষ্টি হবে, সেজন্য আগাম দুঃখপ্রকাশ করেছে দলটি।
‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’, হাদির জানাজায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরো জাতিকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’।
সহিংসতার ঘটনা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল: সালাহউদ্দিনপ্রথম আলো, ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগসহ রাতভর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে 'পরিকল্পিভাবে নির্বাচন পেছানোর অপকৌশল' হিসেবে দেখছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তারেক রহমান ফিরছেন বিমানের ফ্লাইটে, আগে যাবেন মায়ের কাছেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা ফিরছেন। তিনি ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সিঙ্গাপুরে হাদির চিকিৎসা খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়: ড. সালেহউদ্দিনইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
যারা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে: সালাহউদ্দিনযে দলের কোনো নীতি-আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়; তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। ধর্ম ব্যবসায়ী ভাইরা কেবলই বলছেন, এটাতে ভোট দিয়ে তরতরিয়ে জান্নাতে যাওয়া যাবে।