স্ট্রিম প্রতিবেদক

ঈদের ছুটির তৃতীয় দিনে ভিড় নেই রাজধানীর সদরঘাটে। ঘরমুখি মানুষরা লঞ্চের জন্য এলেও গতকালের দুর্ঘটনা ও প্রাণহানি নিয়ে তাদের মধ্যে ভীতি কাজ করছে।
বুধবারের দুর্ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে সদরঘাট পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।
বিকেলে দেখা যায় লঞ্চ পন্টুনে অন্যদিনের মতো ভিড় নেই। যাত্রীদের চাপ অনেক কম। কিছু কিছু প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা।
সদরঘাট লঞ্চ টার্মিনালের অস্থায়ী পুলিশ কনট্রোল রুমের দায়িত্বে থাকা এস আই অনুতাপ (কোতয়ালী থানা) স্ট্রিমকে বলেন, বুধবারের মতো একেবারেই ভিড় নেই। গতকালের দুর্ঘটনার এবং আজকের নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ‘আমরা নিরাপত্তা জোরদার করেছি। কীভাবে যাত্রীদের লঞ্চযাত্রা আরও নিরাপদ করা যায়, সে ব্যাপারে নৌপুলিশ ও বিআইডব্লিউটিএকে সহযোগিতা করছি।’
পরিবার নিয়ে লঞ্চ ঘাটে এসেছেন আইনজীবী শাহ আলম। তিনি স্ট্রিমকে বলেন, ‘আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। ভিড়ভাট্টা নেই।’
ঈদ করতে কালিগঞ্জের উদ্দেশে যাত্রা করতে এসেছেন ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করা নজরুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, ‘দুর্ঘটনা ঘটেছে তবে ভয় নিয়ে ভাবছি না। বাড়ি যেতে হবে। সবাইকে সতর্ক থাকা দরকার।’
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায় আজও ৬০টির বেশি লঞ্চ ঢাকা ছেড়ে যাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে