স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিন বাহিনী প্রধানরা।
এর আগে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ৫৭ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হোন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও তিন বাহিনীর প্রধানরা।

এরপর জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ পরিদর্শনে রাষ্ট্রপতির কাছে অনুমতি চাওয়া হয়।
সকাল সাড়ে ৯টায় ঢাকঢোল বাজানোর মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এ সময় প্যারেড স্কয়ারে প্রবেশ করা শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীর দর্শনার্থীদের আগ্রহ নিয়ে কুচকাওয়াজ দেখতে দেখা যায়। দর্শনার্থীদের অনেককেই মোবাইল নিয়ে ছবি তুলতে দেখা গেছে।

পরে সকাল ১১টার দিকে কুচকাওয়াজ শেষ হলে ফ্লাই পাস্ট শুরু হয়। উল্লসিত দর্শনার্থীরা দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান বিমানবাহিনীর দক্ষ বৈমানিকদের।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে