স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তুরাগে মেট্রো রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার (২১) নামে এক তরুণী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুক্তা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে রাজধানীর দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বজনরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে বাজার শেষে রিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। তুরাগ মেট্রো রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে তিনি গুরুতর আহত হন।
মুক্তার স্বামী লিমন হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে মুক্তাকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তুরাগ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে