স্ট্রিম সংবাদদাতা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর যে ভাসমান সেতুতে দুর্ঘটনায় ৫ শিশু মারা গেছে, দীর্ঘদিন সেটির কোনো সংস্কার করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ২০২৩ সালের আগস্টে প্লাস্টিক ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে অপর প্রান্তের চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানায়, দেওয়ানগঞ্জ থানা মোড়সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এই ভাসমান ড্রাম সেতুটি দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তবুও বিকল্প পথ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছিলেন দুই পারের শত শত মানুষ।
কয়েক বছর আগে প্রয়াত পৌর মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ এই ভাসমান সেতু নির্মাণ করেছিলেন। পরবর্তীতে পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু সেতুটির লোহার অংশ দিয়ে মেরামত করেন। কিন্তু পরে আর সেতুটি সংস্কার কিংবা মেরামতের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ।
সেতুর বেশ কয়েকটি অংশে কাঠ ও বাঁশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছিল। কোথাও দড়ি ছিঁড়ে গিয়েছিল, আবার কোথাও লোহার পাটাতন ভেঙে পড়েছিল। এ অবস্থায় অনেক আগে থেকেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। মানুষের অতিরিক্ত ভারে সেতুর একটি অংশ ভেঙ্গে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) বিকালে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচন্ড চাপে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের সেতুটি উল্টে সাঁকোটি উল্টে যায়। এতে ৫ শিশু মারা যায়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমীন বলেন, ভাসমান সেতুতে সবসময় লোকসমাগম হয়, ঈদের কারণে আরও বেশি লোকসমাগম হওয়ায় ঝড়ে ভাসমান সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ভেঙে যায়। এটি নিছক একটি দুর্ঘটনা। তবে অবকাঠামোগত কোনো ত্রুটি ছিল কিনা তা হয়ত পৌরসভা ও জেলা প্রশাসন খতিয়ে দেখবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে