দৌলতদিয়ায় বাসডুবি
স্ট্রিম প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন তিন আইনজীবী।
সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহনমন্ত্রী, সচিব এবং সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে পাঠানো নোটিশে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটির করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
গত বুধবার বেলা সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য’ পরিবহনের (কুমারখালী-রাজবাড়ী রুট) একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও, এর পেছনে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ, পরিবহন ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা, গাফিলতি বা দায়িত্বে অবজ্ঞা রয়েছে কিনা, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিরূপণ করা অত্যন্ত জরুরি। এটি রাষ্ট্রের আইনি দায়িত্বের অংশ।
আগামী সাত কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সময় বেঁধে দেওয়া হয়েছে নোটিশে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও কর্মক্ষম ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ সাংবাদিকদের জানান, জনস্বার্থে এবং জরুরি বিবেচনায় নোটিশটি আপাতত ই-মেইলে পাঠানো হয়েছে। আগামী কর্মদিবসে তা ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরকে আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হবে।
এদিকে, বাসডুবির এ ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার রাত ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে