ছয় রোজা শেষেও নিত্যপণ্যে ফেরেনি স্বস্তিএবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় রমজান। রমজান শুরুর পর সেই ঊর্ধ্বগতিতে কিছুটা লাগাম পড়ে। যদিও এবার ভিন্ন প্রেক্ষাপটের রমজান শুরু হয়েছে। কারণ নতুন সরকার শপথের মাত্র দুদিন পরই শুরু হয় রমজান।
দাম কমানোর পরও বেশিতেই কিনতে হচ্ছে এলপিজিভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে মূল্য কমলেও ভোক্তাকে বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার।
জানুয়ারিতেও বেড়ে মূল্যস্ফীতি দাঁড়াল ৮.৫৮ শতাংশটানা তিন মাস মূল্যস্ফীতি বেড়েছে। গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে। গত ডিসেম্বর এবং নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল।
নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে তদারকিও জোরদার হোকনিবন্ধটি লেখার সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। ১২ কেজি ওজনের সিলিন্ডার যা গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—গত মাসের তুলনায় এবার তার দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। কী কারণে দাম বাড়ানো হচ্ছে, নীতিনির্ধারকদের পক্ষ থেকে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
এলপিজির দাম আবার বাড়লভোক্তাপর্যায়ে বেসরকারিভাবে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে।
মাছ, মাংস, সবজির দামে পরিবর্তন নেই, কমেছে শুধু ডিমেমালিবাগ রেলগেটে বাজার করতে আসা রিজওয়ান আহমেদ স্ট্রিমকে বলেন, ‘এখন তো সবজির সিজন। সবজিই খাওয়া হচ্ছে। ফলে ডিম বেশি একটা কেনা হয় না। আজ দেখলাম দাম কমেছে। তবে খুব যে কমেছে, তাও কিন্তু না। ডজনে ১০ টাকা মাত্র।
জ্বালানি তেলের লিটারে কমেছে ২ টাকানতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেন ১২৪ থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও ২ টাকা কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। এ দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
আমদানির অনুমতি খবরে পেঁয়াজের দাম কমেছে: কৃষি উপদেষ্টাস্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল কেজিপ্রতি প্রায় ৪০ থেকে ৪৫ টাকার মতো। গতকাল আমদানির অনুমতি দেওয়ার খবরে আজকে আবার একটু দাম কমেছে।’
পেঁয়াজের দাম বাড়ার নেপথ্যে থাকা চক্রকে খোঁজা হচ্ছে: কৃষি উপদেষ্টাবাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দাম বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ৩৮ টাকাভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারে ৩৮ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ডিসেম্বর মাসের জন্য আজ মঙ্গলবার বিকেলে এলপিজির এ দাম ঘোষণা করা হয়।
কাল থেকে বন্ধ ইলিশ আহরণইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজারনৌকায় ইলিশ ধরার পর ভোক্তার হাত পর্যন্ত পৌঁছতে একটি ইলিশ চার থেকে ছয়বার হাতবদল হয়। আর প্রতিবারই ৬০ শতাংশের মতো দাম বেড়ে যায়। অর্থাৎ যদি ৪ বার হাতবদল হয়, তাহলে মাছের দাম বেড়ে যায় ২৪০ শতাংশ পর্যন্ত। আর যদি ৬ বার হয় তাহলে তা বাড়ে ৩৬০ শতাংশ।
ফের কমল এলপি গ্যাসের দামভোক্তা পর্যায়ে আরেক দফা কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাস থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।