স্ট্রিম প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহ করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে মূল্য কমলেও ভোক্তাকে বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার।
সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়েছে। এখন এই সিলিন্ডার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৩৪১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা। যদিও বাজারে এই দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিতে হচ্ছে ভোক্তাদের।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ওয়েবসাইটে নতুন দাম নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিইআরসির সচিব মো. নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
প্রতি মাসের শুরুতে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে সরকার। গত ২ ফেব্রুয়ারিও এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক আরোপ করায় এখন আবারও দাম পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছে বিইআরসি।
যদিও বাজার থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনছেন ভোক্তারা।
মঙ্গলবার রাজধানীর পীরেরবাগ ও গাবতলীর তিনটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ১৭৫০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার।
গত দুই মাস ধরে আমদানি কম হওয়ার কারণ দেখিয়ে এলপিজির দাম বাড়িয়ে দেন সরবরাহকরা। গত মাসে ১২ কেজির এলপিজি আড়াই হাজার টাকাতেও কিনতে হয়েছে ভোক্তাদের। অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কোনো সুরাহা হয়নি।
বিইআরসি আজও বিজ্ঞপ্তিতে বলেছে, কোনো পর্যায়েই নির্ধারিত দামের চেয়ে বেশি দরে এলপিজি বিক্রি করা যাবে না। বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে ভোক্তা মূল্যে মূসকসহ প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৭৯ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা।
এছাড়া, সাড়ে ৫ কেজির সিলিন্ডার বিক্রি হবে ৬১৫ টাকায়, ১৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৭৭ টাকা এবং ৪৫ কেজির বড় সিলিন্ডারের দাম ৫ হাজার ৩১ টাকা।
একই বিজ্ঞপ্তিতে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য ৬১ টাকা ৮৬ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপি গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে। সাড়ে ১২ কেজির এই সিলিন্ডার আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সায় বিক্রি হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে