স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে টানা ৩ দিন কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৪ মার্চ) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ধরা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন নির্ধারিত দাম জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা ও সনাতন পদ্ধতির ভরির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছিল বাজুস। এরপর গতকাল শুক্রবার সকালে একই মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায় নেমে আসে। এ ছাড়া তখন ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ২৯২ টাকা কমানোয় ২২ ক্যারেটের এক ভরি রুপার পাওয়া যাবে ৬ হাজার ৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ধরা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম ২৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৯ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে