ডিসি সম্মেলন শুরু ৩ মেআগামী মে মাসে চার দিনব্যাপী জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি, স্বাস্থ্যসহ চার মন্ত্রণালয়ে নতুন সচিবদেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কৃষিসচিবকে অবসর ও নতুন ধর্মসচিব নিয়োগ দিয়ে দুই প্রজ্ঞাপন জারিধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার সচিব ও পাঁচ ডিসিকে প্রত্যাহারস্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দলীয়করণে নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহদলীয়করণের কারণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
স্বরাষ্ট্রের জ্যেষ্ঠ সচিব হলেন মনজুর মোর্শেদ, দুই পদে রদবদলস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রম ও পিএসসি সচিব পদেও রদবদল করা হয়েছে।
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলতিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করার পর একইদিন ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিলভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়েছে।
এজাজের মেয়াদ শেষ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়ামোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাচাকে বাবা দেখিয়ে বিসিএস, সিনিয়র সহকারী সচিব বরখাস্তমুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে চাচাকে বাবা বানিয়ে সরকারি চাকরি নেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।