স্ট্রিম প্রতিবেদক

দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে রফিকুল আই মোহাম্মদ এবং স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেক নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের অন্য সব পেশা বা বাণিজ্যিক সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১ মার্চ কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে এবং স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমানের চুক্তি বাতিল এবং শিক্ষা সচিব রেহানা পারভীনকে ওএসডি করা হয়। শূন্য হওয়া এই পদগুলোতেই নতুন সচিবদের দায়িত্ব দেওয়া হলো।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে