মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০: ২১
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এবং কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

একই আদেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রসাশনের শীর্ষ পর্যায়ে রদবদলের এই আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাঁকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলির আদেশাধীন কানিজ মওলাকে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তিনি ইতিপূর্বে সংসদ সচিবালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ তাঁকে আইএমইডিতে বদলির আদেশ জারি করা হয়েছিল। আজ সেই আদেশ সংশোধন করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হলো।

সম্পর্কিত