জামিন ছাড়াই মুক্ত হত্যা মামলার ৩ আসামি, তদন্তে কমিটিময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক: স্বরাষ্ট্র উপদেষ্টাকারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক।
কারাফটকে স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতাপ্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধঘোষিত বাগেরহাট সদর ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। পরে তাঁকে দেখানোর জন্য শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী ও সন্তানের লাশ।
কারাবন্দি প্রলয় চাকীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগপাবনায় কারাবন্ধি আওয়ামী লীগ নেতা ও সঙ্গীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছে তাঁর পরিবার। তদন্ত করে অভিযুক্তদের বিচারের দাবি করেছেন তারা। প্রলয়ের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা না থাকলেও তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার বলি করা হয়েছে বলে দাবি পরিবারের।
কারাগারে আওয়ামী নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খালেদা জিয়ার সঙ্গে ১৬ বছর: কেমন ছিল ফাতেমার সন্তানদের জীবনকারাগারের অন্ধকার প্রকোষ্ঠ হোক কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত—একজন মানুষ প্রায় সব সময় নীরবে পাশে ছিলেন। কোনো মঞ্চে তাঁকে দেখা যায়নি, কোনো বক্তব্যেও তাঁর নাম শোনা যায়নি।
জেলখানায় ভোটগ্রহণের পদ্ধতি জানাল নির্বাচন কমিশনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চার সাংবাদিকের মুক্তির জন্য প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠিবাংলাদেশে কারাবন্দি চার সাংবাদিককে মুক্তি দিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক সংগঠন দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
ভোট দিতে পারবেন বন্দিরা, নিবন্ধনে বিশেষ ব্যবস্থা ইসিরপোস্টাল ব্যালটে ‘ইন-কান্ট্রি’ (দেশের ভেতরে) ভোট ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতিটি জেলায় কয়েদিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
কারাগারে কেমন ছিল খালেদা জিয়ার জীবনতৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম। তিনি আমার ওপর বেশ মনঃক্ষুণ্ন ছিলেন। বললেন, ‘আমি আপনাকে বলে দিলাম...আর আপনি সব লিখে দিলেন!’
ইমরান খানকে নিয়ে কী ঘটছে পাকিস্তানেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে পাকিস্তানে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। সম্প্রতি তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার গুজব ছড়িয়ে পড়ায় তার সমর্থকদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।