স্ট্রিম সংবাদদাতা

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি মেলেনি ছেলে মিলন মিয়ার। শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাফটকে এনে ছেলেকে দেখানো হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা কারাগারে এই ঘটনা ঘটে।
মিলন মিয়া (৪৫) ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা। তাঁর আইনজীবী আবদুল মোমেন ভূইয়া তুহিন জানান, মিলন আওয়ামী লীগের কোনো পদে নেই। পুলিশ তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে। ওই মামলায় জামিন পেলেও মুক্তির আগেই জেলগেটে নতুন আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
স্বজনেরা জানান, মিলনের বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ক্যানসারে ভুগে মঙ্গলবার দুপুরে মারা যান। বাবার জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কিন্তু প্রশাসন আবেদন নামঞ্জুর করে মরদেহ কারাফটকে দেখানোর নির্দেশ দেয়। বুধবার সকাল ১০টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারে নেওয়া হলে মিলন বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পান।
জেল সুপার রিতেশ চাকমা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মেনেই কারাফটকে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে