স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
বিষয়টি জানাজানি হলে গাফিলতির অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, ভুলভাবে তিনজন মুক্তি পেয়েছেন। কারা কর্মকর্তা ভুল নথি দেখে তাদের ছেড়ে দেন।
জানা যায়, মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে সংশ্লিষ্ট কারা কর্মকর্তা তিন আসামিকে ছেড়ে দেন। পরে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে জাকারিয়া ইমতিয়াজ জানান, অসতর্কতাবশত ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) তৌহিদুল ইসলাম জানান, ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানালে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে