স্ট্রিম সংবাদদাতা

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের (৩৮) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশালের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কারা সূত্র জানিয়েছে, বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার বিকেল ৩টার দিকে শফিককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তাকে বরিশালের হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, অপারেশন ডেভিল হান্ট চলার সময় গত বছরের ১১ আগস্ট শফিকুল ইসলাম খানকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় জামিন পেলেও পরে পটুয়াখালী সদর থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। তারা আরও জানান, কারাগারে এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন শফিক।
পটুয়াখালী কারাগারের জেলার আব্দুর রব মিয়া বলেন, কারাগারে অসুস্থ বোধ করলে হাজতি শফিকুল ইসলামকে হাসপাতালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পথে মারা যান তিনি। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে