স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম চাঁন মিয়া।
স্থানীয়দের বরাতে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, দুপুরে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরছিলেন। ওই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে দেখা যায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন অংশেও গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে