স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের কুতুবদিয়ায় বিশালাকৃতির একটি মৃত তিমি ট্রলার দিয়ে টেনে এনেছিলেন জেলেরা। তবে দুর্গন্ধ ছড়ানোয় সৈকতের কাছাকাছি ফেলে যান তারা। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে তিমিটি উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আটকে যায়। পরে স্থানীয়রা এটি বালুচাপা দেন।
জেলেদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একদল জেলে মৃত তিমিটি দেখতে পান। পরে কয়েকটি ট্রলার মিলে রশি দিয়ে টেনে তিমিটি কুতুবদিয়া উপকূলের কাছাকাছি নিয়ে আসে। এর মধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করায় তিমিটি ফেলে চলে যান জেলেরা। পরে জোয়ারের পানিতে ভেসে সেটি কুতুবদিয়া পশ্চিম সৈকতের বালিয়াড়িতে আটকে যায়।
তিমিটির দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় মিটার এবং ওজন দুই থেকে তিন টনের বেশি হতে পারে জানিয়ে আলাউদ্দিন আল আজাদ বলেন, স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একটি এক্সকেভেটর দিয়ে সৈকতের বালিয়াড়িতে গর্ত করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিমিটিকে বালুচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাধারণত এ ধরনের ঘটনার উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। তবে ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা না থাকায় স্থানীয়রা মিলেই তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক মাহবুবুল হক বলেন, কুতুবদিয়া পশ্চিম সৈকতে মৃত তিমি ভেসে আসার বিষয়টি পরে জানতে পেরেছি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগেই তিমিটি বালুচাপা দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে