স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমা ও পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিনের বিরোধিতা করে ট্রাইব্যুনালকে জানান, জেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আসামির চিকিৎসা চলছে, যা তাঁর জন্য যথেষ্ট। এছাড়া আসামির বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে উল্লেখ করে প্রসিকিউশন আরও এক মাস সময় প্রার্থনা করে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার জামিন আবেদনে উল্লেখ করেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। এই একই রোগে তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।
শুনানিকালে ট্রাইব্যুনাল এর আগে চাওয়া আসামির স্বাস্থ্য প্রতিবেদন ও অভিযোগের প্রতিবেদন বিষয়ে জানতে চান। আসামিপক্ষের আইনজীবী জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেমাটোলজি বিভাগের প্রতিবেদন এবং অভিযোগের প্রতিবেদন আনার বিষয়ে তাদের ওপর কোনো নির্দেশনা ছিল না।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামির স্বাস্থ্য পরীক্ষা করে বিএমইউ-এর হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনার নির্দেশ দেন। পাশাপাশি আসামির বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদনও আগামী ৩০ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য একটি মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল, যার তদন্ত বর্তমানে চলমান।
আদালত সূত্রে জানা যায়, এর আগে একবার জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি তার আইনজীবী পুনরায় জামিন আবেদন করেন, যার শুনানি সোমবার অনুষ্ঠিত হলো।
এদিন এই মামলার অপর দুই আসামি লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে