স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি তারা চাননি। আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই সব জায়গায় তাদের সেভাবেই দেখা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর মির্জা ফখরুল প্রথম নয়াপল্টনের কার্যালয়ে যান। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশের মানুষের হৃদয়ে শক্ত অবস্থান করে নিয়েছেন। তাঁর বিভিন্ন কর্মপদ্ধতিতে দেশ পুনর্গঠনের প্রতিফলন ঘটছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ-সংক্রান্ত কিছু নিয়মকানুন ও মেয়াদের বিষয় রয়েছে। কিছু প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে সরকার সঠিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে বিএনপি মহাসচিব জানান, এটি সংসদে নির্ধারিত হবে। প্রার্থীদের অবশ্যই জনগণের ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। বিশেষ করে দলের ত্যাগী ও সক্রিয় কর্মীদের এসব আসনে অগ্রাধিকার দেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে