স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে স্ত্রী, তিন সন্তানসহ তাঁর সম্পদের হিসাব দিতে নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, শেখ সেলিম তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ দখলে রেখেছেন। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক মহাপরিচালক জানান, শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন দরপত্রের কাজে অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধান করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার দরপত্রে শেখ সেলিম তাঁর পছন্দের ঠিকাদারদের কার্যাদেশ দেওয়ার ব্যবস্থা করতেন। এর বিপরীতে ওইসব ঠিকাদারের কাছ থেকে তিনি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিতেন।
শেখ সেলিমের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। এরই অংশ হিসেবে স্ত্রী ফাতেমা সেলিম, ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের মহাপরিচালক জানিয়েছেন, তাঁদের সম্পদ বিবরণী পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেখ সেলিমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অনুসন্ধানে গঠিত দুদকের টিমের নেতৃত্ব দিয়েছেন উপপরিচালক খায়রুল হক। এই টিমের অন্য সদস্যরা ছিলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার ও উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনি।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ইতোমধ্যে গোপালগঞ্জ-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। এর আগে, গত বছরের ৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনানীতে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার বাসায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে